সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ বে-সরকারী উন্নয়ন সংস্থা ডিক্রিরচর ডিভেলপম্যান্ট এজেন্সীর উদ্যোগে ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় প্রায় ১শত ৫০জন দরিদ্র নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা, ঔষুধ, পুষ্টি সামগ্রী ও জন্ম নিয়ন্ত্রন সামগ্রী বিতরন করা হয়।
সোমবার সকাল ১০টায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের তাহের ফকিরের ডাঙ্গী গ্রামে এই কর্মসুচির উদ্বোধন করেন পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ডিক্রিরচর ডিভেলপম্যান্ট এজেন্সীর নির্বাহী কমিটির সভাপতি এস এম আউয়াল, সমাজ বিন্যাস প্রচেষ্টার নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, আলিয়াবাদ ইউনিয়নের সাবেক সদস্য আশরাফুল ইসলাম বুলেট, ডিক্রিরচর ডিভেলপম্যান্ট এজেন্সীর নির্বাহী পরিচালক মোঃ মনিরুজ্জামান, দিনব্যাপী ক্যাম্পে রোগী দেখেন ডাঃ আব্দুল আলিম।