রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥
স্থানীয় বে-সরকারী উন্নয়ন সংস্থা দারিদ্র মোচন প্রচেষ্টা (ডিএমপি) এর উদ্যোগে ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগীতায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
রবিবার সকালে শহরের কমলাপুরে ফিরোজা রহমান বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে উক্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরন বিতরন করেন ফরিদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তারমীম জাহান সেতু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারিদ্র মোচন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এবিএম রোকনুজ্জামান,সমাজ বিন্যাস প্রচেষ্টার নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, ফিরোজা রহমান বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে প্রধান শিক্ষক তানজীমা মিতু প্রমুখ। অনুষ্ঠানে ৩৫জন বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, স্কেল, রাবার বিতরন করা হয়।