শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ

ডাকসু নির্বাচনে জিএস পদে লালমনিরহাটের মেয়ে শৈলি

লালমনিরহাট প্রতিনিধি::

আসন্ন ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে রাকিব-শফিকা-জহুরুল প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)। জি এস পদে প্রতিদ্বন্দ্বীতা করছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ডাউয়াবাড়ি ইউনিয়নের মরহুম আজিজার রহমানের নাতনী, হাতীবান্ধা উপজেলা জাসদের সভাপতি সাদেকুল ইসলামের ভাতিজি, বাংলাদেশ ছাত্রলীগ জাসদের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী রুপকার রংপুর জেলা স্কুলের শিক্ষক সফিয়ার রহমানের কন্যা শফিকা রহমান শৈলি। আসন্ন ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জি এস পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন শৈলি।

মুঠোফোনে শৈলি জানান, দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনে সে সবার দো’আ প্রার্থী। দলীয় রাজনৈতিক বৃত্তে আবদ্ধ স্বপ্নের ডাকসু। ক্ষমতার লড়াইয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলার শক্তি গুলো আজ বিচ্ছিন্ন। দল-মত-জাতি-গোষ্ঠী নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে জি এস পদে তিনি প্রার্থী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com