বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঠাকুরগাঁওয়ে নিবন্ধিত শিশুদের জন্মদিন উদযাপন ও টিফিন ক্যারিয়ার বিতরণ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
ঠাকুরগাঁওয়ে প্রথম বারের মত ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে এ জেলার নিবন্ধিত শিশুদের জন্মদিন উদযাপন করা হয়েছে। এসময় শিশুদের স্কুলের প্রতি আগ্রহী করতে টিফিন ক্যারিয়ার ও পরিচ্ছন্নতা বজায় রাখা শিখতে নখ কাটার মেশিন বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন, ঠাকুরগাঁও এপির আয়োজনে ২৫ জানুযারী বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হল মাঠে ব্যাতিক্রমি এ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও সদর এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহাজাহান সিদ্দিক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, ঠাকুরগাঁও সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি মনসুর আলী প্রমুখ।

উল্লেক্ষ্য, নিবন্ধিত শিশুদের জন্মদিনে ঠাকুরগাঁওয়ের ২৫ টি স্কুলের ৪শ ৭৭ টি শিশুকে টিফিন ক্যারিয়ার ও নখ কাটার মেশিন বিতরণ করা হয়েছে। পরবর্তীতে জেলার ২ হাজার ৫ শ শিশুকে এসব টিফিন ক্যারিয়ার ও নখ কাটার মেশিন বিতরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com