শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

ট্রাক্টরের ধাক্কায় আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার নিহত

লালমনিরহাট প্রতিনিধি::

মাহিন্দ্রের ধাক্কায় মোটর সাইকেল আরোহী লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।

শনিবার (৫ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর কাকিনা সড়কের গংগাচওড়া শেখ হাসিনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম রংপুরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার তার নানীর মৃত্যুর খবরে ছুটি নিয়ে বাড়ি যান সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম। রোববার অফিসে যোগ দিতে শনিবার বিকেলে মোটর সাইকেল যোগে কর্মস্থলের উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। সন্ধ্যায় গংগাচওড়া শেখ হাসিনা সেতু এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টর তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন শরিফুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। সহকর্মীর মৃত্যুর খবরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আদিতমারী ইউএনও আসাদুজ্জামান এবং উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com