শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ট্রাক্টরচাপায় প্রাণ গেল কলেজছাত্রের

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টরচাপায় নাইমুল হাসান নাইম (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু আকাশ হোসেন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাইমুল হাসান নাইম জেলার রানীনগর উপজেলার আমিলপুর গ্রামের ইউনুস আলীর ছেলে এবং নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাইমুল হাসান নাইম ও আকাশ হোসেন মোটরসাইকেলযোগে আত্রাই থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে নওগাঁ-আত্রাই সড়কের আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশনের খোলাপাড়া এলাকায় একটি বালুবাহী ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে নাইম ও আকাশ ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নাইম মারা যায়। আকাশের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com