শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

ট্রাকের ধাক্কায় ট্রাকের সহকারী চালকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে রুবেল হোসেন (২৮) নামে এক সহকারী চালক নিহত হয়েছেন।

রোববার (৩০ জুন) দিনগত মধ্যরাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের টুরুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সহকারী চালক রুবেল হোসেন বগুড়া জেলার শীবগঞ্জ চক ঘোলাখান এলাকার তোজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে পাশের দোকানে নাস্তা করছিল একটি লালমনিরহাটগামি ট্রাকের চালক। এ সময় পিছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে পিছনে ধাক্কা দিলে দু’টি ট্রাকই গর্তে পড়ে যায়। এতে ধাক্কা দেয়া পিছনের ট্রাকের সহকারী চালক রুবেল ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com