বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি বনপাড়া পৌর শহরের কৃতি সন্তান মাহমুদুল হাসান মেয়র প্রার্থী দোহারে গৃহবধূ মলি হত্যা সাবেক স্বামী র্যাকবের হাতে গ্রেপ্তার আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব! বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভ আটক

টেলিগ্রামের প্রধান নির্বাহী পাভেল দুরভ

একুশের কণ্ঠ অনলাইন:: মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৩৯ বছর বয়সী রুশ বংশোদ্ভূত দুরভ টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও। এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের জন্য পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, পরিস্থিতি স্পষ্ট করার জন্য ফ্রান্সে অবস্থিত রাশিয়ার দূতাবাস ‘তাৎক্ষণিক পদক্ষেপ’ নিচ্ছে। অন্যদিকে ফ্রান্সের টিভি চ্যানেল টিএফ১ জানিয়েছে, ব্যক্তিগত জেটে ফ্রান্সে গিয়েছিলেন পাভেল দুরভ।

রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়।

অ্যাপ ব্যবহারকারীদের তথ্য হস্তান্তরে অস্বীকার করায় ২০১৮ সালে রাশিয়ায় টেলিগ্রাম নিষিদ্ধ করে রুশ সরকার। কিন্তু ২০২১ সালে তা প্রত্যাহার করা হয়।

২০১৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমটি চালু করেন দুরভ। তার অপর একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ‘ভিকনটাক্টে’ বিরোধী সম্প্রদায়গুলোকে বন্ধ করতে সরকারের দাবি মেনে নিতে অস্বীকার করার পর ২০২৪ সালে রাশিয়া ছাড়েন তিনি। পরে তিনি ওই প্ল্যাটফর্ম বিক্রি করে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com