মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন।

মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪ টার দিকে সখিপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, তারা সবাই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন।

নিহতরা হলেন- জামালপুরের বকশিগঞ্জ থানার নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলার রফিকুল (১৮), নেত্রকোণার কেন্দুয়ার সাগর (২২), ঢাকার মিরপুর-১ এর বাসিন্দা সুমন (২৬)। আহত ব্যক্তির নাম মো. জহিরুল ইসলাম (৪০)। তিনি ঘাটাইল উপজেলার লক্ষ্মীনদর এলাকার বাসিন্দা।

স্থানীয় জানান, বাঁশবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যান বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সখিপুর থানায় নিয়ে যায়।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com