শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
টঙ্গী ইজতেমা মাঠে অবস্থানরত সাধারন মুসুল্লী, উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর সাদপন্থিদের ন্যাক্কারজনক হামলায় ইসমাইল মন্ডল (৭০) নামে একজনকে হত্যার প্রতিবাদে ও হামলায় অংশগ্রহনকারী লালমনিরহাটে সাদপন্থিদের প্রশাসনিকভাবে বিচারের আওতায় আনতে এবং তাদের ধর্মীয় ব্যানারে সকল কার্যক্রম বন্ধের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা, ত্বলাবা ও তাবলীগ জামায়াত লালমনিরহাট।
সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান শেষে জেলার প্রানকেন্দ্র মিশনমোড় গোলচত্বরে ওলামা, ত্বলাবা ও তাবলীগ জামায়াত লালমনিরহাট এর ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে আদিতমারী মিয়ামী মাঠপাড় জেলা মার্কাস থেকে জমিয়তে তালিমুল কোরআন বাংলাদেশ এর পরিচালক ও আদিতমারী মহিলা মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয়ে আসে। পরে তাদের সম্বলিত একটি স্বারকলিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান শেষে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের মিশনমোড় গোল চত্বরে এসে এক প্রতিবাদ সমাশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জমিয়তে তালিমুল কোরআন বাংলাদেশ এর পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জয়নাল আবেদীন, জামতলা মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হুসাইন আহমাদ, হযরত মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, তাবলীগ জামাতের ওলামা আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আমীর উদ্দিন ফয়েজি, চামটার বাজার মসজিদের খতিব মাওলানা আব্দুর রহিম প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, টঙ্গী ইজতেমা মাঠে অবস্থানরত সাধারন মুসুল্লী, উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর সাদপন্থিদের ন্যাক্কারজনক ও উগ্র হামলায় সারাদেশে তাদের প্রতি ঘৃনা ছড়িয়ে পড়েছে। সাধারন দ্বীনদার ও তাবলীগের সাথীরা তাদের চোখের সামনে শত শত আহত মানুষকে দেখে বাকরুদ্ধ হয়ে গেছে সারা দেশের মানুষ।
প্রতিবাদ সমাবেশ শেষে পরে সেখানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জমিয়তে তালিমুল কোরআন বাংলাদেশ এর পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মোঃ জয়নাল আবেদীন। প্রতিবাদ সমাবেশে প্রায় ৮/১০ হাজার মুসুল্লি অংশ গ্রহন করেন।