শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

টগর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামি খালাস

নিজস্ব প্রতিবেদক:: নওগাঁর বদলগাছি উপজেলার কেশই গ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৯ জুন) এ বিষয়ে আসামিপক্ষের করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেয়।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, ১৯৯৪ সালের ৩ জুন নওগাঁর বদলগাছি উপজেলার কেশই গ্রামে মাছের পোনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে একটি মারামারি ঘটনা ঘটে। এ সময় চিকিৎসক নুরুল ইসলাম তার লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করেন। এতে টগর নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলে ২০০৫ সালের ১০ জুলাই নওগাঁর জেলা ও দায়রা জজ আদালত প্রধান আসামি নুরুল ইসলামকে ফাঁসি ও তার সহযোগী ১৮ জনকে যাবজ্জীবন সাজা দেন।

২০০৫ সালে আসামিরা হাইকোর্টে আপিল করেন। শুনানি শেষে নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। বাকি ১৮ আসামির সাজা বহাল রাখেন হাইকোর্ট।

পরে ২০১১ সালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হলে শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন। এ মামলার প্রধান আসামি মারা যাওয়ায় তার সাজা পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com