শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি॥

ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্রুত এ দাবি মানা না হলে আমরণ অনশণ কর্মসূচী ঘোষণা করা হবে বলে শিক্ষার্থীরা হুশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের ভিপি লুবান মাহফুজ মিশুক। সেসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী সোহাগ তালুকদার, ইমরান হোসেন, সজিব হাসান, সুকান্ত কুন্ডু, সুরাইয়া ইসলাম, মনিকা পারভিন, জয়া চক্রবর্তী, মুরাদ বিশ্বাস, আশিক ইমরান, ইসরাত জাহান, ঐশি প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৯ মাস যাবত প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় পরীক্ষা পেছানো ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করে আসছে। তারা আরও অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচেছ না। যে কারণে বন্ধ রয়েছে তাদের পরীক্ষা। তাই দ্রুত অনাপত্তিপত্র প্রদাণ ও ক্লাস পরীক্ষা চালুর দাবী জানান তারা।

এ ব্যাপারে ঝিনাইদহ ভেটেরিনারী কলেজ কর্তৃপক্ষ জানান, কলেজ থেকে পরীক্ষার তারিখ চেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সাড়া পাওয়া যায়নি। এজন্য পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করাসহ বিভিন্ন কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com