বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহ কোভিড হাসপাতালে হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা প্রদাণ

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগিদের স্বাস্থ্যসেবা প্রদাণের জন্য ২ টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদাণ করেছেন স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

সোমবার সকালে ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগমের হাতে তার পক্ষ থেকে মেশিন ২টি হস্তান্তর করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস।

মেশিনগুলোর মধ্যে একটি সদর হাসপাতাল ও অন্যটি কোভিড হাসপাতালে স্থাপন করা হবে। যার মাধ্যমে প্রতি মিনিটে ৭০ লিটার অক্সিজেন সাপ্লাই করা যাবে। করোনায় আক্রান্ত রোগিদের শ্বাসকষ্ট শুরু হলে এই মেশিনের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করলে মৃত্যুঝুকি কমবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

এসময় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কোভিড হাসপাতালে প্রধান সমন্বয়কারী ডাঃ জাকির হোসেন, ডাঃ হারুন আর রশীদ, ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পাথর্, ডাঃ জামিরুল, যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকীসহ বিভিন্ন সমাজিক, রাজনীতিবিদ, গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com