বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহ আলমসাধুর ধাক্কায় শিশু নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের সদরে আলমসাধুর ধাক্কায় আছিয়াা খাতুন (৫) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর নতুন বাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আছিয়া সদর উপজেলার খাজুরা গ্রামের আছির উদ্দিনের মেয়ে। সে কালা-লক্ষীপুর গ্রামের নানা ইনছান আলীর বাড়ীতে থাকতো।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, হাটগোপালপুর থেকে ইট বোঝাই একটি আলমসাধু ঝিনাইদহ শহরের দিকে আসছিল। এসময় আলমসাধুটি ওই এলাকার নতুন বাড়ীর সামনে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com