বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের নানা কর্মসূচী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি॥

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ মার্চ উপলক্ষে ঝিনাইদহে নানা কর্মসূচী পালন করেছে আওয়ামী লীগ।

সকালে শহরের এইচএসএস সড়কের জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বর গিয়ে শেষ হয়। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে নেতাকর্মীরা।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, এ্যাড.আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এম হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com