শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩ টি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী অরুন কুমার দত্তকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে যশোর কোতয়ালী থানার সেখহাটি গ্রাম থেকে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেন সদর থানার ওসি (অপারেশন) মহসীন আলী। গ্রেফতারকৃত অরুন কুমার ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর গ্রামের কার্তিক কুমার দত্তের ছেলে।

সদর থানার ওসি (অপারেশন) মহসীন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ৭ টি মামলার আসামী ও ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী অরুন কুমার যশোরের সেখহাটি গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সাজা ঘোষনার পর থেকে আসামী অরুন কুমার দত্ত দীর্ঘদিন যশোর জেলায় পলাতক ছিল। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com