শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে ১২ পিচ স্বর্ণের বারসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে ১২ পিচ স্বর্ণের বারসহ শরিফ উদ্দিন নামের একজনকে আটক করেছে র‌্যাব-৬। রোববার ভোররাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পৌর এলাকার বিসিক শিল্প নগরীর সামনে থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিসিক শিল্প নগরীর সামনে চেকপোস্ট বসায় তারা। এসময় ঢাকা থেকে দর্শনাগামী পুর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাসী করে শরিফ উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে অভিনব কায়দায় জুতার নিচে লুকানো অবস্থায় ১২ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১ কেজি ৪’শ গ্রাম।

আটককৃত শরিফ উদ্দিনের বাড়ী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পাড়ায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com