শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে হাতবোমা, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া থেকে হাতবোমা, দেশীয় অস্ত্র ও ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাতকাটা তরুন ওরফে তরু (৩০)কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের ব্যাপারী পাড়ার নিজ বাড়ী থেকে তরুকে আটক করা হয়। তরু ব্যাপারী পাড়ার রমজান আলীর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদক ব্যবসায়ী তরুন ওরফে হাত কাটা তরু তার সঙ্গীদের নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে তরুকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার ঘর থেকে উদ্ধার করা হয় ৬টি হাত বোমা, ৭ টি দেশীয় অস্ত্র ও ১৯ বোতল ফেন্সিডিল। তরুর বিরুদ্ধে ঝিনাইদহসহ বিভিন্ন থানায় চাঁদাবাজী, মাদক ও হত্যাসহ ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com