শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো নেশাগ্রস্থ স্বামী

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুরে ফিরোজা খাতুন (৪৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্থ স্বামী কুদ্দুস আলী বিশ্বাস।

শনিবার দিনগত গভীর রাতে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া উত্তরপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ পাষন্ড স্বামী কুদ্দুস আলীকে গ্রেফতার করেছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) এসএম আমান উল্লাহ জানান, নেশাগ্রস্থ অবস্থায় শনিবার গভীর রাতে বাড়িতে প্রবেশ করে আব্দুল কুদ্দুস। এ সময় স্ত্রী ফিরোজার সাথে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মাথায় কোপ দিলে অতিরিক্ত রক্তক্ষরনে সে ঘটনাস্থলেই মারা যায়। ফিরোজার ৩ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী। আর আব্দুল কুদ্দস বিশ্বাস পেশায় কাঠ মিস্ত্রি।

ওসি তদন্ত আরো জানান, আব্দুল কুদ্দুস বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com