শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলায় গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে স্কুলছাত্র সিফাত হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে ফরিদপুরের সালতা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিফাত হত্যা মামলার প্রধান আসামী লিয়ন ও দ্বিতীয় আসামী সুমন ফরিদপুরের সালতা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে আজ সকালে তাদের স্বীকারোক্তি মোতাবেক শহরের মডার্ণমোড় এলাকা থেকে উদ্ধার করা হয় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

গত শনিবার সকালে শহরের কালিকাপুর মোড়ে বন্ধুদের সাথে বসে ছিল শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র সিফাত। এসময় পুর্ব শত্রুতার জের ধরে লিয়ন, সুমনসহ আরও ২ জন সিফাতের বন্ধু মাহির উপর হামলা চালায়। এসময় সিফাত তাদের বাঁধা দিলে সিফাতকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। সেখান থেকে সিফাত ও মাহিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিফাতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় ওইদিন নিহতের পিতা মনোয়ার মিয়া বাদী হয়ে লিওন ও সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com