বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে সারের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ সদর উপজেলার কাতলামারি বাজারে লালসালুতে সারের মূূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রয় করার অপরাধে মন্ডল এন্টার প্রাইজ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল।

এ সময় সহকারি পরিচালক সুচন্দন মন্ডল বলেন, সরকার নির্ধারিত টিএসপি সার ৩১ টাকা ও ডিএপি ২৬ টাকা মূল্যের চেয়ে তিনি বেশি মূল্যে বিক্রি করা তাছাড়া দোকানে মূল্য তালিকা না থাকার অপরাধে অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসিবে আজ কাতলামারি বাজারের মন্ডল এন্টার প্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ ক্যাব এর সভাপতি আমিনুর রহমান টুকু ও জেলা পুলিশের একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com