শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রোববার সকালে শহরের কলা বাগান মোড় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচ এস এস সড়কের বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আনন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এস এম মসিউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব এম এ মজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, এ্যাড. কামাল আজাদ পান্নু, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস।

অপরদিকে, একই সময় জেলা যুবদলের আরও একটি ব্যানারে প্রেসক্লাব চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর ফজলে লাভলু, বিএনপি নেতা আলাউল হক আলো, যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান সুজন, বিএনপির নেতা এ্যাড. আব্দুল আলিম, আনোয়ারুল ইসলাম বাদশা, এনামুল হক মুকুল, সাজেদুর রহমান পপ্পু, তৈয়ব আলী, মাহফুজুর রহমান ইপিয়ার, রবিউল ইসলাম রবি, আশরাফুল ইসলাম, মুক্তার হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা, জাতীয়তাবাদী যুবদলকে আরো সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সেই সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তির দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com