বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে তিন বরযাত্রী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

বরযাত্রী হিসেবে মোটর সাইকেলে করে বিয়ে বাড়িতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ৩ বরযাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে মহেশপুর-যাদবপুর সড়কের জাগুসা নামক স্থানে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহতরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে মান্দারতলা গ্রামের আব্দুর রবের ছেলে রনি মিয়ার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তিন ব্যক্তি মোটরসাইকেলে করে নাটিমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে জাগুসা গ্রামে মোটরসাইকেলে ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে হয়। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, একটি বিয়ের দাওয়াত খেতে কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর থেকে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামের যাচ্ছিল। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। পথিমধ্যে জাগুসা নামক স্থানে একটি মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনজনই নিহত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com