শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা

ঝিনাইদহ প্রতিনিধি॥

‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মাদকবিরোধী প্রচারণা সপ্তাহ উপলক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক। বক্তারা, সমাজ থেকে মাদক নির্মুল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে মাদক বিরোধী শপথবাক্য পাঠ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com