শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে ভূমিদস্যু ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে ভূমিদস্যু, জাল দলিল তৈরীর হোত ও সুদখোর মোবাশ্বেরকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

আজ সোমবার সকালে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ কর্মসূচীর আয়োজন করে দুধসর ও ফুলহরি ইউনিয়নের জনগন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার নানা শ্রেণী পেশার মানুষসহ ভূক্তভোগিরা অংশ নেয়।

এসময় ভুক্তভোগি ভগবাননগর গ্রামের আমিরুল ইসলাম, আনছার আলী, আদিবাসি পাড়ার লালন কুমার বিশ্বাস, বীরেন্দ্রনাথ মন্ডল, ভাটই এলাকার মকবুল মোল্লা, আসানগর গ্রামের মাজিদ মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু মোবাশ্বের এলাকার অনেকের জমি জাল দলিল করে পেশীশক্তির মাধ্যমে দখল করে নিয়েছে। সে এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ ব্যাপারে অভিযুক্ত মোবাশ্বের আলীর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com