শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি॥

দেশ বিরোধী চুক্তি বাতিল, খালেদা জিয়ার মুক্তি দাবী ও আরবার হত্যার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

আজ রোববার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী পালন করে তারা। সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সেসময় পুলিশের বাঁধায় তারা রাস্তায় নামতে পারেনি। পরে দলীয় কার্যালয়ের ভিতরে সমাবেশ করে। জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীঢ কমিটির সদস্য আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, এ্যাড, কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা।

বক্তারা, ভারতের সাথে দেশের স্বার্থ বিরোধি চুক্তি বাতিল, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বুয়েট ছাত্র আরবার ফাহাদ হত্যাকারিদের শাস্তির দাবি জানান। সেই সাথে তাদের শান্তিপুর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশি বাঁধার নিন্দা জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com