শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে বাস চাপায় শিশু শ্রমিক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকায় বাস চাপায় সুমন হোসেন (১২) নামের এক শিশু শ্রমিক নিহত হয়েছে।

সোমবার সকালে ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, প্রতিদিনের ন্যায় সকালে গ্যারেজে কাজ করার জন্য সেখানে যায় সুমন। এসময় গ্যারেজের পাশে থাকা কুকুর সুমনকে তাড়া করে। সুমন রাস্তা পার হয়ে পালাতে গেলে চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com