শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে মাদক বহনের সময় ঢাকা কলেজ ছাত্রসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সোহেল রানা (২০), একই উপজেলার বাশবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে সামাউল হক (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মদনা গ্রামের আতিয়ার রহমান (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, মহেশপুর উপজেলা থেকে মাদকের একটি চালান ঢাকার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোটচাদপুর উপজেলার কাগমারী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়। সেসময় তার কাপড়ের ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৩০ বোতল ফেন্সিডিল।

সেসময় পাশেই থাকা অপর ব্যক্তি সামাউল হককে ১ কেজি গাজা সহ আটক করা হয়। অপরদিকে একই সময়ে জেলা সদরের হলিধানী বাজার এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিল সহ আতিয়ার রহমান নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়।

ওসি আরো জানান, আটক ঢাকা কলেজের ছাত্র সোহেল রানা ফ্রিল্যান্সিং সাংবাদিক পরিচয়ে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় ফেন্সিডিল ঢাকায় নিয়ে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com