শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ তিনজন নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ তিনজন নিহত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ ও মহেশপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কালীগঞ্জের দাদপুর গ্রামের বাহাজেল হোসেনের ছেলে রনি (১০) ও মহেশপুরের আজমপুর এলাকার কামাল হোসেন (৩০) ও খলিলুর রহমান (৩৭)। কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ মোর্শেদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান খান জানান, কালীগঞ্জ-জীবননগর সড়কের শাহপুর ঘিঘাটি এলাকায় মহাসড়কের পাশে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এ সময় ঘিঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রনি রাস্তায় চলে আসলে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুল ছাত্র রনি মারা যায়। নিহত রনি দাদপুর গ্রামের বাহাজেল হোসেনের ছেলে।

অপরদিকে, মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ মোর্শেদ হোসেন জানান, মহেশপুর উপজেলার বাজরাপুর এলাকায় আলমসাধু ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুর যাত্রী কামাল হোসেন ও খলিলুর রহমান নিহত হন। আহত আরও চারজনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com