শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে জেল হত্যা দিবস

ঝিনাইদহ প্রতিনিধি॥

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ঝিনাইদহে পালন করা হয়েছে জেল হত্যা দিবস। রোববার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেল হত্যা দিবসের কর্মসূচি শুরু করা হয়।

পরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাইসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সন্ধ্যায় ঝিনাইদহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় শহীদ জাতীয় চার নেতার আদর্শে দেশ গড়ার অঙ্গিকার করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা। আর জাতীয় চার নেতার খুনীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের দাবিও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com