শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে ডিবির ওসি হিসেবে আনোয়ার হোসেনের যোগদান

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ওসি হিসেবে যোগদান করেছেন আনোয়ার হোসেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০০৫ সালে তিনি প্রথম ওসি হিসেবে রাজবাড়ি জেলার পাংশা থানায় যোগদান করেন। সর্বশেষ তিনি নড়াইল জেলার কালিয়া থানায় কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি ঢাকা মেট্রোপলিটন, কুষ্টিয়া সদর, নড়াইল সদর, মেহেরপুরের গাংনী ও ঝিনাইদহের শৈলকুপা, মহেশপুর এবং কালীগঞ্জ থানায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায়।

তিনি ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি হিসেবে যোগদানের পর জেলা পুলিশ সুপার এর নির্দেশনা মোতাবেক জেলায় চলমান মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত রাখাসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com