শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের তাজ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো-ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার হোসেনের ছেলে হাসানুজ্জামান (৩৫) ও একই এলাকার রওশন আলীর ছেলে রাশেদুল ইসলাম (২৫)।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার জানান, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরে আসছিল ওই দুই জন। পথে শহরের তাজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই হাসানুজ্জামান নিহত হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দীন জানান, সড়ক দুুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com