শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী বাদশাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে সদর উপজেলার খাজুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাদশা পৌর এলকার খাজুরা গ্রামের মুন্তাজ আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খাঁন জানান, ঝিনাইদহ ধর্ষণ মামলার প্রধান আসামী বাদশা খাজুরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে বাদশায় পায়ে গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ আগষ্ট ঈদের দিন সন্ধ্যায় ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা মাঠপাড়ায় সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে মুখ বেঁধে তুলে নিয়ে ধর্ষন করে পার্শ্ববর্তী আবাসন প্রকল্পে ফেলে রেখে যায়। সে ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় নির্যাতিতার পালিত পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com