শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় রুবেল (৩০) হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উদয়পুর গ্রামের সমির মন্ডলের ছেলে। এসময় উদ্ধার করা হয়েছে ৭’শ পিচ ইয়াবা, একটি দেশীয় তৈরীর বন্দুক ও এক রাউন্ড গুলি।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উদয়পুর স্কুলের পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সদরের উদয়পুর এলাকা দিয়ে শহরের দিকে মাদকের একটি চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এসময় মাদক ব্যবসায়ী রুবেল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করতে যায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে রুবেলের ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা, অস্ত্র ও গুলি। তার নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ৬ টি মামলা আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com