বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে গুদামে মিলল ৬৫ হাজার লিটার সয়াবিন তেল

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় সয়াবিন তেল মজুতের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে শহরের কবিরপুরে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতীম শীল জানান, কবিরপুরের শংকর কুমার কুন্ডুর গুদামে অভিযান চালিয়ে প্রায় তিনশ ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। মূলত এসব ব্যারেলে ৬১ হাজার লিটারের বেশি সয়াবিন তেল ছিল। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর ব্যবসায়ী রাজ কুন্ডুর গুদামে ২০ ব্যারেলে ৪ হাজার ৮০ লিটার তেল মজুত পাওয়া যায়। তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব তেল মজুত করে তারা চড়া দামে বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা জানান, মজুত এসব তেল তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে ব্যবসায়ীদের বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com