বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে আরও ৭ জন করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের ১৪ টি নমুনা পরীক্ষার মধ্যে আরো ৭ জনের করোনা পজেটিভ এসেছে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন।

করোনা আক্রান্তের মধ্যে রয়েছে ঝিনাইদহ সদরে ২ জন, কালীগঞ্জে ২ জন, কোটচাঁদপুরে ১ জন, শৈলকুপায় ১ জন ও মহেশপুরে ১ জনসহ মোট ৭ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৪ টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ৭ জন করোনা পজেটিভ এসেছে। বাকি ৭টি নেগেটিভ এসেছে।

এ নিয়ে গত দুই দিনের রিপোর্টে ঝিনাইদহ জেলায় মোট ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঝিনাইদহ সদরে ৪ জন, কালীগঞ্জে ২ জন, শৈলকুপায় ১ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com