শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গার মহম্মদজুম্মা গ্রামের আকুল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম শহীদ, একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের মোহম্মদ আলীর ছেলে ঝন্টু মিয়া।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ভোরে খড়িখালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ওই ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১টি গাছকাটা করাত, ২টি হাসুয়া ও রশি।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা আন্ত:জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য, তাদের নামে থানায় মামলা আছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com