বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উকিল মৃধা (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

উকিল মৃধা মনোহরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য তানিয়া খাতুনের স্বামী ও দামুকদিয়া গ্রামের রাশিদুল মৃধার ছেলে। একই ঘটনায় গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ঝন্টু মোল্লা আহত হয়েছেন।

নিহতের স্ত্রী তানিয়া খাতুন বলেন, মনোহরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ও দামুকদিয়া গ্রামের বকুল হোসেনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার বিকেলে উভয় পক্ষের সমর্থকদের সংঘর্ষে দুজন আহত হয়। এ নিয়ে রোববার সন্ধ্যায় শৈলকুপা থানায় একটি সালিসি বৈঠক হওয়ার কথা ছিল।

সেখানে প্রতিপক্ষরা হাজির না হওয়ায় থানা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন উকিল মৃধা। পথে গ্রামের উত্তরপাড়ায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কিশোর কুমার সাহা জানান, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল মো. আরিফুল ইসলাম বলেন, দুই গ্রুপের আধিপত্য বিস্তার ও সামাজিক দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com