শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ শাহরিয়ার আহম্মেদ সোহাগ (২৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে কুরাপাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে।

মঙ্গলবার সকালে কুরাপাড়া এলাকা থেকে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে কোরাপাড়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল।

এসময় শাহরিয়ার আহম্মেদ সোহাগ নামের একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ওই গ্রামের জনৈক নাজিম মেম্বরের পরিত্যাক্ত বাড়ী থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com