বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি:: জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুরের আলমপুর মোড় এলাকায় পিকআপ ভ্যানের সাথে ব্যাটারিচালিত রিকশা ভ্যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, নিহতরা হলেন ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে সাহাদুল (২৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কামার গ্রাম সিদ্দিপুর গ্রামের মদন বৈরাগীর ছেলে শ্যামল বৈরাগী।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে মোলামগাড়ী-দুপচাঁচিয়া সড়কের ক্ষেতলাল উপজেলার শিবপুর বাজার হতে মধুপুর বাজার যাওয়ার পথে মুরগীবাহী পিকআপটি রিকশা ভ্যানকে চাপা দিয়ে চলে যায়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ও দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো একজন মারা যান বলে জানান ওসি।

সূত্র : বাসস

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com