বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজারে জুতার দোকান পরিস্কার করতে গিয়ে ২শতটি বিষাক্ত গোখরা সাপের ছানা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বড়খাতা বাজার রেল গেট এলাকায় সাফল্য সু-স্টোরের জুতার বক্স থেকে সাপের ছানা গুলো বেড়িয়ে আসে।
দোকানের মালিক বাদশা মিয়া জানান, করোনা ভাইরাসে লকডাউন পরিস্থিতির কারনে প্রায় এক মাস দোকান বন্ধ ছিল। তাই বৃহস্পতিবার দুপুরে দোকানের ভিতরের জুতার বক্সের মধ্যে প্রথম একটি বিষাক্ত গোখরা সাপ দেখতে পাই। পরে একে একে জুতার বক্সের গুলো খুললে ২শতটি সাপের বাচ্চা বের হতে শুরু করে।
এসময় উপস্থিত ক্রেতারা আতংকিত হয়ে পড়েন। পরে স্থানীয়রা লাঠি দিয়ে সাপের বাচ্চা গুলোকে মেরে ফেলেন। ওই দোকান থেকে ২শতটি বিষাক্ত গোখরো সাপের ছানা আটক করে মেরে ফেলা হয়েছে।
এ বিষয়ে বড়খাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য আব্দুর সাত্তার বলেন, ওই দোকানে আরও সাপ থাকতে পারে তাই দোকানের মালিক বাদশাকে সবকিছু পরিস্কার করে দোকানটি খুলতে বলি।