সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি মধুখালীতে স্ত্রী-শ্বাশুড়ী কর্তৃক জামাই নির্যাতন

শাহজাহান হেলাল,মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি::ফরিদপুরের মধুখালীতে শ্বশুড় বাড়ীতে স্ত্রী ও তার মা শ্বাশুড়ী কর্তৃক জামাই নির্যাতনের খবর পাওয়া গেছে। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি।
ভুক্তভুগী জামাই স্ত্রী ও শ্বাশুড়ী কর্তৃক নির্যাতনের শিক্ষার মোঃ রাকিবুল ইসলাম (৩২) ৭ মে সোমার সন্ধ্যায় মধুখালী থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে প্রায় ৩ বছর আগে উপজেলার কোরকদি ইউনিয়নের উজানদিয়া গ্রামের মৃত আব্দুল হাকিম শেখের পুত্র মোঃ রাকিবুল ইসলাম লিটনের সাথে একই ইউনিয়নের মোল্লাডাঙ্গী শ্রীরামপুর গ্রামের মোঃ ওহিদ মোল্যার কন্যা সুচরিতার আক্তার শিরিনের পারিবারিক ভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকে স্ত্রীর সাথে পারিবারিক নানা বিষয়ে মতবিরোধ দেখা দেয়। প্রথম দফায় পারিবারিক ভাবে সমস্যার নিরসন করা হয়।
মোঃ রাকিবুল ইসলাম ঘটনার বিবরণ দিয়ে বলেন চাকুরীর সুবাদ আমি ঢাকায় থাকি। সোমবার আমি ঢাকা থেকে বাড়ীতে আসি কিছু ফল,মাছ,মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ী গেলে আমার স্ত্রী শিরিন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বলে তুই কেন এসব নিয়ে এ বাড়ীতে আসছিস? আমার শ্বাশুরী রোকেয়া বেগম বলেন এ সব দিয়ে তুই আমার মন গলাতে পারবি না । এখনই আমার বাড়ী থেকে চলে যা । শিরিন বলে চলো ওটাকে বেধে রাখি। এক পর্যায়ে মা-মেয়ে মিলে আমাকে মারধর করে এবং আমার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন রেখে দেন। আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে মধুখালীতে আসতে সাহায্য করেন। লিটন মধুখালী থানায় হাজির হয়ে স্ত্রী ও শ্বাশুড়ীর বিরুদ্ধে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে এবং জীবনের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দায়েন করেন । লিটন আরো জানান আমি মোটা অংকের টাকা পাবো শ্বশুর বাড়ীর লোকজনের কাছে। সে টাকা চাইলে তারা ভংকর রুপ ধারন করে।
লিটনের বড়ভাই আবু বক্কর সিদ্দিকক বলেন আমার মা ছোট বেলায় মৃত্যু বরন করেন। আমি ও বোনেরা এর মায়ের অভাব বুঝতে দেই নাই । বিয়ের পার থেকে ওর স্ত্রী ও শ্বশুর বাড়ীর লোকজনের সাথে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হয়ে আসছে। আমরা পারিবারিক ভাবে সেটা সারাহ ও করেছি কিন্ত সোমবারের ঘটনা থানা পুলিশ পর্যন্ত গরিয়েছে।
এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের নির্দেশে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই সুবির কুমার সাহা বলেন মোঃ রাকিবুল ইসলাম লিটন থানায় একটি লিখিত অবিযোগ দিয়েছেন । তদন্তে সত্যতা প্রমান হলে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com