শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে জাহাঙ্গির মিয়া (৫২) হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০ টায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকরাইল বাজার এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনুস আলী মিয়ার সভাপতিত্বে ২ ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকার সর্বস্তরের প্রায় দুই সহা ধিক জনগন অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল বাসারকালপোহা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সদস্য আলী, মনজুর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সত্তার মন্ডল, সাধারন সম্পাদক, মো: জাহিদ, মো: কায়য়ুম শেখ, মো: হানিফ শেখ, পরিবারের পক্ষ থেকে মৃত জাহাঙ্গির মিয়ার পিতা মো: হারুনুর রশিদ হিরু মিয়া, বড় মেয়ে সাইদা জাহান জুথী, ৪ বছরের ছেলে মো: সামী, প্রমূখ।
মানববন্ধনে বক্তাগণ জাহাঙ্গির মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান। মানববন্ধন পরবর্তী বিক্ষোভ মিছিল এলাকা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, শনিবার (৫ জুন) দুপুরে মাকড়াইল গ্রামের মো: জাহাঙ্গীর হোসেন মিয়া মধুখালী থেকে ভ্যান যোগে বাড়ী ফিড়ার সময় মাকড়াইল গ্রামের কাছে পৌছালে পূর্ব প্রস্তুতি হিসেবে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন জাহাঙ্গীরকে ভ্যান থেকে নামিয়ে ৮/১০জনের একটি দল তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেপরোয়া ভাবে মারপিট করলে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন।