শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করলো আইনজীবি

জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা ঘটনা ঘটেছে।শুক্রবার (৬মার্চ ২০২৬) রাত ১ টার দিকে শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।খবর পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনসহ পুলিশ অভিযান চালিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী (মাদকাসক্ত) হোসাইন মো: তাইফুর(৪০)কে গ্রেফতার করে এবং নিহত তাহমিনা আক্তার তানিয়া(৩৬) লাশ উদ্ধার করে।

স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সুত্রে জানা যায়, ১৭ বছর পুর্বে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সাথে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো: তাইফুরের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে বড় ছেলে তাসফিক ছোট মেয়ে তাহার জন্ম হয়। ওই আইনজীবি দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত।

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ী আসে তাহমিনা আক্তার তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন আমাকে জানায় তার বোনকে হত্যা করা হয়েছে।

স্থানীয় শাকিল লস্কর জানান, হঠাৎ রাত দেড়টার দিকে ওই দেখি বাসা থেকে ধোয়া বের হচ্ছে। দ্রুত গিয়ে বাইরের কাচের জানালা ভাঙ্গলে তাহমিনা আক্তার তানিয়ার দেহ পুড়া অবস্থায় খাটের ওপর দেখতে পাই।পরবর্তীতে পুলিশে সংবাদ জানালে পুলিশ এসে আসামী গ্রেফতার ও লাশ উদ্ধার করেন।

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন এবং সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়েই আমরা ফায়ার সার্ভিসকে সাথে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে বাসার ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করি।

পাশাপাশি তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনাকারী হোসাইন মো: তাইফুরকে গ্রেফতার করি। এই ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমরা এখন পর্যন্ত এটা পারিবারিক কলহ বলে জানতে পেরেছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com