বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা

জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের শিকার ঘটনা ঘটেছে। ৪ জুন (বৃহস্পতিবার) সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কোমারপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ধর্ষক ইব্রাহীমের বসতবাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (০৫ জুন ২০২৬) ভিকটিমের পিতা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষক ইব্রাহীম বেশ কিছুদিন যাবৎ কিশোরীর বাড়ীর মোবাইল নাম্বারে ফোন দিয়ে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি ভয়ে পরিবারকে এ বিষয়টি জানায়নি।

বৃহস্পতিবার বিকালে কিশোরী ধর্ষকের বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় ধর্ষক ইব্রাহীম (৪০) তাকে জোর করে বাড়ীর ভিতরে নিয়ে যায়। বাড়ীতে নিয়ে তাকে জোর করে ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে আটকে রাখে। পরে বিষয়টি জানা জানি হলে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। কৌশলে পালিয়ে যায় ধর্ষক ইব্রাহীম। এ ঘটনায় কিশোরীর পরিবার থানায় মামলা দায়ের করেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে আমরা ভিক্তিমকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি। তদন্ত সাপেক্ষর প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com