শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি॥ অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসুুচী পালন করেছে উত্তরণ ফরিদপুর নামের একটি সংগঠন।
শনিবার সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে সংগঠনটি। ওই মানববন্ধন কর্মসুচীতে ফরিদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্বতা প্রকাশ করে।
মানববন্ধন কর্মসুচীতে বক্তৃতা করেন প্রবীন সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ফরিদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সাংবাদিক পান্না বালা, সঞ্জিব দাস, এনজিও ব্যক্তিত্ব সিরাজী কবির খোকন, আ ন ম ফজলুল হাদী সাব্বির, বেলায়েত হোসেন, এ্যাড. অর্চনা দাস প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরণ সংগঠনটির সভাপতি তাহিয়াতুল জান্নাত রেমি, সাধারন সম্পাদক নাহিন ইবনে মাসুদ, সাংগঠনিক সম্পাদক ইভানা সেবা, ফাহিম সৈয়দ মহিউদ্দিন হৃদয়, সাবিকুন নাহার প্রান্ত, মোঃ ইমানুল হাসান মাসুম, খালিদ মাহমুদ সজিব প্রমুখ।
বক্তারা এ সময় অধ্যাপক জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা এবং হামলার সাথে জরিত অপরাধীদের কঠিনতম শাস্তির দাবি জানান। পরে শহরের সাধারন মানুষের কাছ থেকে হামলার বিরুদ্ধে গন সাক্ষর সংগ্রহ করা হয়। যা তুলে দেয়া হবে অধ্যাপক ড. জাফর ইকবালের কাছে।