রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচী নিয়ে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ আগস্ট) জেলা জজশীপের আয়োজনে জেলা জজের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
গৃহীত কর্মসূচী নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাব্বির ফয়েজ, সহকারী জজ দেওয়ান মনিরুজ্জামান ও সহকারী জজ এহ্সানুল ইসলাম। সাংবাদিকদের পক্ষে মতামত প্রদান করেন, লালমনিরহাট বার্তা’র সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, দৈনিক সংবাদের জেলা বার্তা পরিবেশক গোকুল রায়, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, বৈশাখী টেলিভিশন এর জেলা প্রতিনিধি তৈহিদুল ইসলাম লিটন, প্রতিদিনের সংবাদ ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না প্রমূখ। প্রেস ব্রিফিং-এ জেলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জজশীপের গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে, জেলা জজ আদালত প্রাঙ্গণে ভোর ৫ টা ৩৬ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমন, সকাল ৮:০০ টায় উপস্থিতি ও কালোব্যাচ ধারণ, নামাজ ঘরে পবিত্র কোরআন খতম, ৮ টা ৩০ মিনিট এ শোক র্যালি, ৮ টা ৪৫ মিনিট এ শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত সস্মৃতিফলক স্থানে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, ৯ টায় দোয়া মাহফিল, দুপুর ১ টায় এতিমদের মাঝে খাবার বিতরণ, বিকাল ৪ টা ১৫ মিনিটে প্রামাণ্য চিত্র প্রদর্শনী, ৪ টা ৩০ মিনিটে জেলা জজ আদালত প্রাঙ্গনে আলোচনা সভা।