রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে মধুখালীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

“ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” প্রতিপাদ্যকে ধারন করে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়।

র‌্যালি পরবর্তী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.রেজাউল হক বকু এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com