শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

জাতীয় পুস্টি সপ্তাহ উপলক্ষে মধুখালীতে র‌্যালী ও আলোচনা সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:: “খাদ্যের কথা ভাবলে পৃষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্য সামনে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ফরিদপুরের মধুখালীতে সারা দেশের ন্যায় জাতীয় পুস্টি সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর শেষ হয়। ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল জাতীয় পুস্টি সপ্তাহ পালন হবে। র‌্যালী পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালামের সভাপতিত্বে পুস্টির ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ কবির সরদার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com