সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহীর কর্মকর্তার দপ্তরে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামালীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী থানার পরিদর্শক মোঃ মিজানুর রহমান, পরিদর্শক (তদন্ত) সাইফুল আলম, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, রায়পুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান হেলাল।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগনসহ সুধীজন উপস্থিত ছিলেন। সভায় জাতীয় দিবসগুলি উদযাপনের জন্য গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহিত হয়।